ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুর সরকারি কলেজের পুকুরে নারী শ্রমিকের লাশ

মেহেরপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ১৯ এপ্রিল ২০২২
মেহেরপুর সরকারি কলেজের পুকুরে নারী শ্রমিকের লাশ
মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন নামে এক নারী শ্রমিকের গলিত লাশ উদ্ধার-ছবি ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন নামে এক নারী শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুসলিমা খাতুন মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার জিয়ারুল ইসলামের স্ত্রী ও একই এলাকার আব্দুল মালেকের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সরকারি কলেজের পুকুরে লাশ ভাসতে দেখে তার বাড়ির লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। তার স্যান্ডেল ও পোশাক পুকুরের পাশে পড়ে আছে।

মুসলিমা খাতুনের মা আরবি বেগম জানান, দুই দিন আগে তামাকের ক্রয়কেন্দ্রে তামাক বাছাইয়ের কাজ করতে বের হন। তারপর আর ফিরে আসেনি।

Advertisement

মুসলিমার ছোট বড় বোন রেহেনা খাতুন ও ছোট বোন তাসলিমা খাতুন জানান, বৃটিশ আমেরিকা তামাক কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের গোডাউনে তামাক বাছাইয়ের কাজ করার পর তার বোন প্রতিদিনই এই পুকুরে গোসল করে বাড়িতে ফেরেন। ঐ দিনের পর থেকে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরিবারের লোকজন এই পুকুরের পাড়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলাতে পারেনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে। তবে পরিবারের লোকজন জানিয়েছে মুসলিমা মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!