ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১৯ এপ্রিল ২০২২
চুয়াডাঙ্গায় কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ- ছবি: সংগৃহীত

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে।

এ সময় ২৪ জন কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার, পাওয়ার থ্রেসার, রিপার, পাওয়ার স্প্রেয়ার, সিডার ও বেড প্লান্টার প্রদান করা হয়। কৃষির আধুনিক যন্ত্রপাতি পেয়ে কৃষকরা খুশি।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ উপকরণ বিতরণ করে।

Advertisement

বর্তমান সরকার কৃষির আধুনিকায়ন করার লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষকদের মধ্যে উপকরণ বিতরণ করে ভর্তুকি মূল্যে। ২৪ জন কৃষকের মাঝে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন, ৬টি পাওয়ার থ্রেসার, ৩টি রিপার, ১টি পাওয়ার স্প্রেয়ার, ৫টি সিডার এবং ৫টি বেড প্লান্টার বিতরণ করা হয়। সরকার এসব যন্ত্রে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে। ২৪টি যন্ত্রপাতিতে সরকারিভাবে কৃষকদের ভর্তুকি প্রদান করা হয়েছে ৬৪ লাখ ১০ হাজার টাকা।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাশরুর, অতিরিক্ত কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!