বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশার উপর পড়লে শিশু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত শিশু মিয়ার বাড়ি উপজেলার খোশঘর গ্রামে।
বাংগরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
.png)
এ ঘটনায় সিএনজিচালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান নামে চারজন আহত হন। আহতদের মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশু মিয়ার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।