বুধবার রাত পৌনে ২ টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউপির দাশেরহাটি এলাকার আলমমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত-কায়সার জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।
.png)
বিষয়টি সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো. বখতিয়ার হোসেন নিশ্চিত করেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল বুধবার রাত পৌনে ২টার দিকে সিংগাইর থানাধীন চারিগ্রাম মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যাচ্ছিল। পথে দাশেরহাটি আলমমারা ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতিরত একদল ডাকাত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশের কলা বাগানে ডাকাত সদস্য মো. কাওছারের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় র্যাব। এদিকে ডাকাতদলের ছোড়া গুলিতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া তাদের ব্যবহৃত মাইক্রোবাসে গুলি লেগেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাত দলের দু’টি পিস্তল, দু’টি বড় হাঁসুয়া, চাপাতি, দু’টি ছুরি, দু’টি প্লাস্টিকের টর্চ-লাইট, দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।