ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ মিনিট লিফটে আটকা আটজন, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২১ এপ্রিল ২০২২
১৫ মিনিট লিফটে আটকা আটজন, উদ্ধার করল ফায়ার সার্ভিস
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার গ্রিনভিউ আবাসিক এলাকার একটি বহুতল ভবনে আটজন লিফটে আটকে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আজিম ভবনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, ভবনটির নিচতলায় লিফটের ভেতর আটজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। প্রায় ১৫ মিনিট লিফটে আটকে ছিলেন তারা। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!