শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার বাংলাবাজার এলাকার রায়হানের স্ত্রী জাহেদা বেগম ও টেকনাফ উপজেলার লেদা পূর্ব পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে রুমি আক্তার।
.png)
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাস কাউন্টারে মাদক নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে কতিপয় মাদক ব্যবসায়ী- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দুটি ট্রাভেল ব্যাগ থেকে ১৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানায় আটককৃতরা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।