ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১২ জুলাই ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার
উদ্ধারকৃত ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। রোববার রাতে বিওপির অধীন টাপ্পু এলাকায় এ অভিযান চালানো হয়। 

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, তেলকুপি বিওপির নায়েব সুবেদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টহল দল রোববার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৮০ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পু নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার কো হয়। 

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তিনি আরো জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!