ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাবিনের টাকার জন্য দলবল নিয়ে স্বামীকে অপহরণ করলেন স্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২৩ এপ্রিল ২০২২
কাবিনের টাকার জন্য দলবল নিয়ে স্বামীকে অপহরণ করলেন স্ত্রী
কাবিনের টাকার জন্য দলবল নিয়ে স্বামীকে অপহরণ করলেন স্ত্রী-ছবি ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা পারভেজ। পেশায় গাড়িচালক এ যুবক ভালোবেসে বিয়ে করেছিলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার পান্না আক্তারকে। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। আর্থিকভাবে অসচ্ছল পারভেজের পরিবার শুরুর দিকে এ বিয়ে মেনে না নিলেও একপর্যায়ে মেনে নেয়। 

শ্বশুরবাড়িতে থাকাকালে বিভিন্ন সময়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো পান্না আক্তারের। পরে তাদের প্রথম সন্তান মারা গেলে দুই পরিবারের বিরোধ চরমে ওঠে। বাবার বাড়ি চলে যান পান্না। এরপর থেকেই স্বামী পারভেজকে দেনমোহরের টাকার জন্য চাপ দিতে শুরু করেন তিনি। কিন্তু পারভেজ তা পরিশোধ করতে না পারায় কর্মস্থলে লোক পাঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে যান স্ত্রী।

সোমবার সকালে নগরীর খুলশী থানার নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজকে উদ্ধারের পাশাপাশি স্ত্রী পান্না আক্তার ও তার ভাইকে আটক করে পুলিশ।

Advertisement

এ বিষয়ে খুলশী থানার ওসি সন্তোষ চাকমা বলেন, আর্থিকভাবে অসচ্ছল পারভেজ স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারায় ১৮ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ১০-১২ জন লোক মাইক্রোবাসে করে তাকে তার কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পারভেজের মায়ের অভিযোগের প্রেক্ষিতে স্ত্রী পান্না আক্তারের কবিরহাটের বাড়ি থেকে পারভেজকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পান্না আক্তার ও তার ভাইকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!