বিষয়টি নিয়ে মেম্বার ও চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা চলছে। অপরদিকে ধর্ষক বীরদর্পে এলাকা চষে বেড়াচ্ছেন। উপজেলার পাটুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একই গ্রামের আকু মিয়ার ছেলে শাহাবুদ্দিন বিধবা এই ভিক্ষুককে ধর্ষণ করে প্রায় ছ'মাস আগে। এরপর বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বারবার ঐ নারীকে হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন শাহাবুদ্দিন। এরই মধ্যে এই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে গ্রাম্য সালিশ ও সামাজিকভাবে সালিশ বৈঠকে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমঝোতা করা হয়। কিন্তু কয়েকদিন পরেই ঐ নারী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় কলেজ পড়ুয়া রাকিব বেলাব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
.png)
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান ও ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ঐ নারীর চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখছি। তিনি সুস্থ হলে তাকে শাহাবুদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এরই মধ্যে শাহাবুদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে।
এ ব্যাপারে বেলাব থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।