উপজেলার তমালতলার মল্লিকপুর মোড় এলাকায় এ নৌকার সন্ধান পাওয়া যায়।
সোমবার স্থানীয়রা জানান, উপজেলার মল্লিকপুর মোড় এলাকার কয়েকজন যুবক রোববার বিকালে শুকিয়ে যাওয়া নদের মাটির নিচে ডুবে থাকা নৌকার মাথা দেখতে পান। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপের পর জানতে পারেন এক সময়ের ডুবে যাওয়া নৌকা এটি। পরে স্থানীয়দের কয়েকজন মাটি খুঁড়ে নৌকাটি তুলতে চেষ্টা করেন।
.png)
খোঁড়াখুঁড়িতে অংশ নেয়া যুবক আযম জানান, নৌকাটির মাস্তুল দেখে তারা কয়েকজন খোঁড়া শুরু করেছিলেন। কিন্তু কাঠগুলো পচে যাওয়ায় নৌকার অংশগুলোর কাঠ ভেঙে টুকরো হয়ে যায়। মাটিতে ডুবে থাকা নৌকার দুই মাথা মেপে এর দৈর্ঘ্য প্রায় ৭০ হাত পেয়েছেন। এদিকে খোঁড়ার সময় একটি মানবদেহের মাথার খুলি দেখে তারা খোঁড়া বন্ধ করে দেন।
স্থানীয় আলাউদ্দিন জানান, তার বাবার কাছে এই নৌকাডুবির গল্প শুনেছেন। পাকিস্তান আমলে ১৯৬২ সালে বড়ালের ওই স্থানে মালামালসহ একটি বড় নৌকা ডুবে গিয়েছিল। তাদের ধারণা সেই নৌকাটিই এটি।
বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তিনি এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতনদের জানাবেন।