তিনি জানান, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেনের মধ্যে দুই জোড়া চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে। চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ নামে এ দুটি ট্রেনের মধ্যে একটি বেলা সাড়ে ১১টায় ও অন্যটি বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম ছেড়ে যাবে। ঈদের আগে ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত ট্রেন দুটি চলাচল করবে।
২৩ এপ্রিল থেকে শুরু হয় ঈদের আগাম টিকিট বিক্রি। টিকিট কিনতে প্রতিদিনই রেলস্টেশনে ভিড় করছেন যাত্রীরা। মোট টিকিটের ৫০ শতাংশ কাউন্টারে ও বাকি ৫০ শতাংশ অনলাইনে সরবরাহ করা হচ্ছে।
.png)
১ মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। সেদিন ৫ মে’র টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। একইভাবে। একইভাবে ২ তারিখে ৬ তারিখের, ৩ তারিখে ৭ তারিখের ও ৪ তারিখে ৮ তারিখের টিকিট সংগ্রহ করা যাবে। তবে ২, ৩ ও ৪ মে টিকিট বিক্রি হবে চাঁদ দেখা সাপেক্ষে।