ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ১ জনের মৃত্যু, স্ত্রী-সন্তানসহ অসুস্থ ৫

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ২৭ এপ্রিল ২০২২
সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ১ জনের মৃত্যু, স্ত্রী-সন্তানসহ অসুস্থ ৫
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউপির বংশিপুর গ্রামে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় মতিউর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান। পরিবারের অপর চারজন  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিউর রহমান শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। অসুস্থরা হলেন মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম, ছেলে সাগর হোসেন, সাগরের স্ত্রী সিলমি বেগমও তাদের ছেলে মাহির হোসেন।

Advertisement

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরের খাবারে পটকা মাছ দিয়ে আহার সেরেছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। খাবার খাওয়ার পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে বলেন, ‌বিকেলে দিকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকি চারজন সদস্যও আশঙ্কামুক্ত নন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, রোগীদের পুরো শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হচ্ছিল।

ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, পটকা মাছ খেয়ে মতিউর রহমানের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরো পাঁচ সদস্য গুরুতর অসুস্থ বলে শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!