ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ২৭ এপ্রিল ২০২২
চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক মিশু নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপির বামনকুড়ি গ্রাম থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মোজাম্মেল হক মিশু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রধানপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।

Advertisement

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন জানান, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধানপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন জীবিকা চালাতেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে রাতের কোনো এক সময় যাত্রীবেশী ছিনতাইকারী দল তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। 

ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা  চলমান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!