ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ২৭ এপ্রিল ২০২২
চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
আদালত ভবন, চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি জানান, এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জন আদালতে সাক্ষী দেন। এছাড়া আসামি নিজে সাফাই সাক্ষী দেন। সব শেষে বুধবার আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Advertisement

২০১৫ সালের ৪ আগস্ট নগরীর খুলশী থানার টাংকির পাহাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করেন আবদুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ওই ঘটনায় খুলশী থানায় মামলা হলে তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আবদুস সাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ৪ আগস্ট চার্জশিট গঠনের মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু করে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!