ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রেজার মেশিনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু, বাবার কাঁদে দুই সন্তানের লাশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ২৯ এপ্রিল ২০২২
ড্রেজার মেশিনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু, বাবার কাঁদে দুই সন্তানের লাশ
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউপির পেরুল গ্রামে ড্রেজার মেশিনের বালু তোলার গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পেরুল গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান (৬) ও মো. রোহান(৪)। 

বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হন। এই সময় দুই ছেলে বাবার সঙ্গে ধানক্ষেতে যায়। দশটার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এলাকার আশেপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেন। বিকেল ৪টার দিকে স্থানীয় একজন ড্রেজার মেশিনের বালু তোলার গর্তের পানিতে ভেসে উঠা দুই ভাইকে দেখেন। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

Advertisement

নিহত দুই শিশুর বাবা সাখাওয়াত জানান, ‘আমার দুই ছেলে ছিল। তাদের লাশ কাঁধে করে পাশাপাশি কবরে শুইয়েছি। এটা কত কষ্টের তা আমিই বুঝি।’  

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। রাত ৮টায় দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহতদের বাড়িতে গিয়েছি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!