ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্বে শাওয়ালের প্রথম চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশের যেসব গ্রামে পা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১ মে ২০২২
বিশ্বে শাওয়ালের প্রথম চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশের যেসব গ্রামে পা
ঈদের নামাজে মুসল্লিদের উদ্দেশে খুতরা পাঠ করছেন ইমাম-ছবি সংগৃহীত

বিশ্বের যেকোনো প্রান্তে  শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ঈদুল ফিতর পালন। পটুয়াখালীর বদরপুর গ্রামের ২০০ মুসলিম পরিবার তারই ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপন করছে। আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে এ ঈদ উদযাপন করছেন তারা।

রোববার (১ মে) সকাল ১০টায় জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের জামাত হয়েছে। এ সময় ঈদের জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২০০ পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মাঝে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।

Advertisement

বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে সংগতি রেখে তারাও ঈদুল ফিতর উদযাপন করছেন।

তিনি আরো জানান, বদরপুর দরবার শরীফে সকাল ১০টায় ঈদের জামাত হয়। চাঁদ দেখা গেলেই বিশ্বের অন্য দেশের সঙ্গে সংগতি রেখে প্রায় ৮২ বছর ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা’র নামাজ আদায় ও ঈদ উদযাপন করা হয়।

 বদরপুর দরবার শরীফ ছাড়াও জেলার আরো কয়েকটি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। 

এছাড়া চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!