রোববার (১ মে) সকাল ১০টায় জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের জামাত হয়েছে। এ সময় ঈদের জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মাঝে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।
.png)
বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে সংগতি রেখে তারাও ঈদুল ফিতর উদযাপন করছেন।
তিনি আরো জানান, বদরপুর দরবার শরীফে সকাল ১০টায় ঈদের জামাত হয়। চাঁদ দেখা গেলেই বিশ্বের অন্য দেশের সঙ্গে সংগতি রেখে প্রায় ৮২ বছর ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা’র নামাজ আদায় ও ঈদ উদযাপন করা হয়।