মঙ্গলবার সকালে আমতলী-কুয়াকাটা মহসড়কে রজপাড়া সিক্স লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ রজপাড়া দ্বীন এলাহি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং টিয়াখালী ইউপির রজপাড়া গ্রামের খালেক শরীফের ছেলে।
জানা যায়, সকাল সাতটার দিকে স্থানীয় মসজিদে মক্তব শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো রহমত উল্লাহ। এ সময় সিক্স লাইন এলাকায় পৌঁছলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস, বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা এবং ছিক্স লাইন সড়ক থেকে বেড়িয়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পথচারী রহমত উল্লাহ, মাইক্রোবাসের যাত্রী সাকিব রেদোয়ান, অটো রিকশার চালক ইমরান মৃধা ও মোটরসাইকেল চালক মিরাজ মল্লিক আহত হন।
.png)
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমত উল্লাকে দ্রুত বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। বিকেল চারটার দিকে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।