[ দেশজুড়ে ]
ভাইকে গাছে বেঁধে বোনকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটায় ৯ বছরের শিশু ভাইকে গাছে বেঁধে ৬ বছর বয়সী বোনকে ধর্ষণের অভিযোগে কিশোর হাসান শরীফকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে কুয়াকাটা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ড পাঞ্জুপাড়া এলাকা থেকে আটক করে তাকে হেফাজতে নেয়া হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোর হাসান শরীফকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা দায়ের করেন নির্যাতিতা শিশুর মা। এছাড়া আইনি সহায়তা পেতে থানায় আসার পথে শিশুটির অভিভাবকদের ওপর কিশোরের পরিবার থেকে হামলা চালানো হয় বলেও অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি।
.png)
ওসি আরো জানান, ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মায়ের দায়েরকৃত মামলায় কিশোর হাসানকে হেফাজতে নেয়া হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। যেহেতু অভিযুক্ত কিশোর বয়সী। সে কারনেই এখন তাকে হেফাজতে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!