[ দেশজুড়ে ]
সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৯ গ্রামে ঈদ উদযাপন
মুন্সীগঞ্জের ৯টি গ্রামে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৯টি গ্রামে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
গ্রামগুলো হলো- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।
সোমবার সকাল ৯টায় খোলা মাঠে স্থানীয় ঈদগায়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ সময় কোলাকুলিসহ আনন্দে মেতে উঠেন গ্রামবাসীরা।
.png)
গ্রামগুলোর জাহাগীর তরিকার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!