ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবার বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ২ মে ২০২২
এবার বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা
বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

পদ্মা সেতু নয় ঈদ যাত্রায় এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে।

ফেরির যাত্রীরা জানান, রোববার রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ফেরিটি ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে।

ফেরিটির কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবেন।

মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীকে একাধিক বার কল করলেও রিসিভ করেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!