ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২০ এপ্রিল ২০২২
পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
পাটুরিয়া ফেরিঘাট- ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় সূর্য মল্লিক নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার দুপুরে পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য মল্লিক ঐ এলাকার আলী মল্লিকের ছেলে।

পাটুরিয়া নৌ পুলিশের ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, দুপুর ২টার দিকে সূর্য মল্লিক ফেরিঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। ঐ সময় একটি দ্রুতগতির মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সূর্য মল্লিক। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪টার দিকে সূর্য মল্লিকের মৃত্যু হয়।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!