ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৬ এপ্রিল ২০২২
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল- ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় আব্দুল মান্নান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের  বারোবাজার আখমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ঝিনাইদহ শহরের পোবহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শেখ মো. মেজবা উদ্দীন জানান, সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন মান্নান। আখমুন্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মান্নান।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!