[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় নয় বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মণি নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের খালা হোসনে আরা বেগমও আহত হয়েছেন।
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশুগঞ্জ থেকে তালশহরমুখী একটি ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে শিশু মণি অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালক জালাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!