[ দেশজুড়ে ]
বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে ছেলের মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রাঘাতে রনি মিয়া নামে এক যুবক নিহত হয়েছে।
মৃত রনি মিয়া পৌর এলাকার দুর্গাপুরের মোহাম্মদ আলীর ছেলে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।
.png)
দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!