[ দেশজুড়ে ]
কক্সবাজারে বজ্রপাতে লবণ চাষির মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারে বজ্রপাতে শামসুল আলম নামের এক লবণ চাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চৌফলদন্ডীর নতুন মহাল মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শামসুল আলম ওই এলাকার ইসমাইলের পুত্র ও আহত দেলোয়ার মৃত আজম আলীর ছেলে।
.png)
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিকেলে চৌফলদন্ডী নতুন মহাল মাঝের পাড়া এলাকায় বৃষ্টির হাত থেকে লবণ রক্ষা করতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হন শামসুল আলম। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!