সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউপির বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের লাশ উদ্ধার ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে জানালে স্বজনরা গিয়ে আলিফের লাশ শনাক্ত করে। পরে আলিফের লাশ ওসি তদন্ত আব্দুস সালাম ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় রিফাত বিন আলিফের বাড়িতে চলেছে শোকের মাতম।
.png)
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, আমরা আলিফের স্বজদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং শনাক্ত করি। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় বিষখালী নদীতে ভ্রমণের সময় নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। তিনি বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং শৌলজালিয়া ইউপির তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের একমাত্র ছেলে। আলিফকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবারের সদস্যসহ এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।