দুর্ঘটনায় নিহতরা হলেন- চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ ও বাবর আলীর ছেলে সাগর। তারা দুজনই পেশায় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে সূত্রে জানা গেছে, তারা দেশের বিখ্যাত সংগীত শিল্পী মনির খানের সঙ্গে দেখা করার জন্য তার গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন। মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল (অ্যাপাচি আরটিআর) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত একজনের চাচাতো ভাই আলতাফ হোসেন জানান, তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়েছিল।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ দুটি চৌগাছা সরকারি হাসপাতালে রয়েছে।