[ দেশজুড়ে ]
ধান কাটা নিয়ে যুবককে গলা কেটে হত্যা
নেত্রকোণা জেলার মানচিত্র-ফাইল ফটো
নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটার কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম খায়রুল মিয়া । তিনি মাখনা গ্রামের মৃত আব্দুস সালেকের ছেলে।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, শুনেছি ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে খায়রুলকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!