ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 স্ত্রীকে গলা কেটে হত্যা, মাদরাসা শিক্ষকের ফাঁসি 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৯ মার্চ ২০২২
 স্ত্রীকে গলা কেটে হত্যা, মাদরাসা শিক্ষকের ফাঁসি 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে এক মাদরাসা শিক্ষকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আক্কাস আলী রাজশাহীর মোহনপুর উপজেলার হাজারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি দাখিল মাদরাসার ক্বারিয়ানা শিক্ষক ছিলেন। ২০১৩ সালে স্ত্রীকে খুনের পর গ্রেফতার হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Advertisement

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, আক্কাস আলীর স্ত্রী ফরিদা বিবি একটি বেসরকারি সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষক ছিলেন। আক্কাস যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতেন। এ নিয়ে বিবাদের জেরে ২০১৩ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে আক্কাস তাকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় সেদিনই ফরিদা বিবির ভাই মামুনার রশীদ থানায় আক্কাসের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পরই পুলিশ অভিযুক্ত আক্কাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন। এদিকে আদালতে মামলার বিচার কাজ চলতে থাকে। ২৩ জনের সাক্ষ্যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আসামির উপস্থিতিতেই আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!