ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ২ যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২৬ মার্চ ২০২২
বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ২ যুবক আটক
আটক দুই যুবক

ময়মনসিংহের তারাকান্দায় কুলসুম বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুরা গামের গুদাআলির সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম একই ইউনিয়নের সানুড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, আটক দুই যুবকের আগে থেকেই ওই নারীর বাড়িতে আসা-যাওয়া ছিল। গত দুইদিন আগে দুই যুবক ওই নারীর বাড়িতে আসেন। ঘটনার দিন দুপুরে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে প্রতিবেশীরা ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ওই দুই যুবক ঢাকা থেকে প্রায়ই ওই নারীর বাড়িতে আসতেন। কিন্তু কেন আসতেন তার প্রতিবেশীরা কেউ জানাতে পারেনি। তারা নিহতের আত্মীয় না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!