বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একটি জুম ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত চুই রং মা মারমা ওই এলাকার থুইসাপ্রু মারমার স্ত্রী।
.png)
আরো পড়ুন: তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে মারলেন দুলাভাই
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং মা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত ৯টার দিকে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।