[ দেশজুড়ে ]
বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
ধর্ষক আদু মিয়া ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাকে উপজেলার চুন্টা ইউপির নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আদু মিয়া উপজেলার নরসিংহপুর এলাকা আফিল উদ্দিনের ছেলে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৭ টার দিকে আদু মিয়া ফুসলিয়ে বাক প্রতিবন্ধী এক কিশোরিকে তার বাড়ির ছাদে নিয়ে যায়। পরে ঐ বাক প্রতিবন্ধী কিশোরীকে তার বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় ঐ বাক প্রতিবন্ধী কিশোরী বাড়িতে ফিরে আসে।
তিনি আরো জানান, রাতেই এই ঘটনায় বাক প্রতিবন্ধীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাত দুইটার দিকে উপজেলার চুন্টা ইউপির নরসিংহপুর নিজ বাড়ি থেকে আদু মিয়াকে গ্রেফতার করে। আদু মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আজ দুপুরে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!