নিহত ফাহিম মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের সাবেক মেম্বার মৃত নুরুজ্জামানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সুনামগঞ্জ থেকে সাকিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দে< ছেড়ে আসে। রাত ১১টার দিকে উপজেলার পাগলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস আটক করি এবং গুরুতর আহত অবস্থায় ফাহিম আহমদকে ওসমানীতে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।