পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুকনগর খুলনা মহাসড়কের ডুমুরিয়া বাজারের মহিলা কলেজের সামনে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে ভ্যানের যাত্রী ৮ মাসের শিশু ডুমুরিয়া গ্রামের মো. ইব্রাহিম হোসেন নিহত হয়। এ সময় শিশুটির মা রাবেয়া বেগম ও বাবা শরিফুল ইসলাম আহত হয়। আহত অবস্থায় রাবেয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার কিছুক্ষণ পরেই চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া মোবাইল টাওয়ারের সন্নিকটে চুকনগর থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত রনি বিশ্বাস নড়াইলের আতশপাড়া গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে। এ ঘটনায় বাসটি পালিয়ে যায় এবং পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।
.png)