বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউপির শিবগঞ্জ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের দুলাভাই মামুন জানান, ঈদুল ফিতরের পরের দিন বর্দ্দপুর গ্রামে তাদের বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে শ্বশুর বাড়িতে খবর দেয়া হয়েছে। পরে শ্বশুর বাড়ির লোকজন এসে লাশ নিয়ে গেছে।
.png)
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।