[ দেশজুড়ে ]
ধানকাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে কৃষকের আত্মহত্যা
ফাইল ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে ধানকাটা নিয়ে ঝগড়ার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক।
শনিবার (৭ মে) দুপুরে কোটালীপাড়া থানার এসআই আ. রাজ্জাক ও স্থানীয় ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সকালে ওই ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক নজরুল ইসলাম গোয়ালংক গ্রামের মোজাম হাওলাদারের ছেলে নজরুল ইসলাম হাওলাদার।
.png)
ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার জানান, ঘূর্ণিঝড় আসানির আশঙ্কায় এলাকার সবাই দ্রুত ধান কেটে বাড়ি তুলছিলেন। আজ শনিবার সকালে নিজেদের জমির ধান কাটা নিয়ে স্ত্রীর সঙ্গে নজরুল ইসলামের ঝগড়া হয়। এতে অভিমান করে ঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
কোটালীপাড়া থানার এসআই আ. রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!