ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালী উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ৭ মে ২০২২
পটুয়াখালী উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’
পটুয়াখালী উপকূলে তীব্র দাপদাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা- ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীতে তীব্র দাপদাহ বয়ে যাচ্ছে। এতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে শনিবার জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃ‌ষ্টি হয়েছে। এটি আরো কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তীব্র দাপদাহের প্রভাবে লঘুচাপটি ১৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, আন্দামান দ্বীপপুঞ্জের কাছে লঘুচাপে রূপান্তরিত হওয়া সাইক্লোনিক সিস্টেমকে ‘লো প্রেশার’ বলা হয়। ধীরে ধীরে এটি সুস্পষ্ট লঘুচাপের রূপ ধারণ করবে। এরপর পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তরের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে ‘আসানি’।

Advertisement

আরো জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আসানি’ আঘাত হানলে উপকূলীয় জেলা পটুয়াখালীর তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ-নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!