ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘আসানি’ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ৬ মে ২০২২
সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘আসানি’ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো পরিবর্তন হয়ে গভীর লঘুচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের নাম হবে আসানি। 

Advertisement

এদিকে এখন পর্যন্ত লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এ মুহূর্তে এটি কোন দিকে আঘাত হানবে, সে বিষয়ে স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। 

পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!