[ দেশজুড়ে ]
মোটরসাইকেলে ফেরার সময় বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই বন্ধু নিহত হয়েছে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদির শিকদারের ছেলে ১৬ বছরের রুমন শিকদার ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১৫ বছরের আতিক মোল্লা।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ওসি জানান, দুই বন্ধু (বেয়াই) রুমন ও আতিক একটি মোটরসাইকেলে করে ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালে খুলনাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে আতিক মারা যায়।
পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সামনে থেকে বাসটিকে আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার ও তার সহযোগী পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!