নিখোঁজ ফারুক মিয়া জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ও মারিয়া আক্তার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের আবুল কালামের মেয়ে। ফারুক মিয়া পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
জানা যায়, গত ১ বছর আগে পারিবারিকভাকে ফারুক ও মারিয়ার বিয়ে হয়। বাবার বাড়িতে ঈদ করতে গত ২০ রমজান মারিয়া আক্তার বাবার বাড়ি উলচাপাড়ায় চলে যান। পবিত্র ঈদ-উল ফিতরের পরদিন ৪ মার্চ ফারুক মিয়া স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুরবাড়িতে যান। সেখানে একদিন থেকে পরদিন ৫ মার্চ সকালে ফারুক মিয়া স্ত্রীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত রিকশাযোগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তারা বাড়িতে যাননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন এই দম্পতি। দুই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে তাদেরকে খোঁজ করেও তাদের সন্ধান মিলেনি।
.png)
এ ঘটনায় ফারুক মিয়ার বাবা ইব্রাহিম মিয়া ও মারিয়া আক্তারের বাবা আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি জিডি করেছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রোববার বিকেল পর্যন্ত তাদের পাওয়া যায়নি। ফারুক ও মারিয়া মোবাইল ফোন ব্যবহার করে না। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।