[ দেশজুড়ে ]
ঈদের নামাজে গিয়ে মোবাইল চুরি, গ্রেফতার ৩
গ্রেফতার তিনজন
ঈদের নামাজে আসা মুসল্লিদের মোবাইল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি জাহেদুল কবীর। এর আগে, রোববার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মারুফ হাসান, মো. ইসমাইল ওরফে নিলয় ও মনছুর আলম।
ওসি জাহেদুল কবীর বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে বেশ কয়েকজন মুসল্লির মোবাইল চুরির অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল চোর চক্রটিকে চিহ্নিত করা হয়। পরে রোববার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
ওসি আরো বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জমিয়তুল ফালাহ মসজিদে মুসল্লিদের মোবাইল চুরির ঘটনা স্বীকার করেন তারা। মামলার পর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!