ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৭, ৯ মে ২০২২
পদ্মায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মনিকা খাতুন নামের স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সোমবার বিকেলে ভেড়ামারার বাহাদুরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে নিখোঁজ হন স্কুলছাত্রী।

মৃত মনিকা খাতুন উপজেলার মরিচা ইউপির হাটখোলাপাড়া গ্রামের মাহাবুল প্রামাণিকের মেয়ে। সে জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

Advertisement

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে দুই বান্ধবীসহ মনিকা তার বাড়ির পাশে হাটখোলাপাড়া এলাকায় পদ্মানদীতে গোসল নামে। হঠাৎ মনিকা নদীতে ডুবে গেলে তার বান্ধবীরা চিৎকার করে। এতে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু মনিকাকে তারা খুঁজে পায়নি। অবশেষে ভেড়ামারা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। একদিন চেষ্টার পর সোমবার দুপুরে মনিকার লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

ভেড়ামারা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!