ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মীয়দের আপ্যায়ন নিয়ে ঝগড়া, অভিমানে ফাঁস নিলেন গৃহবধূ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ১১ মে ২০২২
আত্মীয়দের আপ্যায়ন নিয়ে ঝগড়া, অভিমানে ফাঁস নিলেন গৃহবধূ
নওগাঁ সদর থানা

নওগাঁয় পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে শান্তনা বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর শয়ন ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শান্তনা বেগম সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের লস্করপুর সরদার পাড়া গ্ৰামের রতন আলীর স্ত্রী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রতন আলী সংসারের খরচ যোগান দিতে তিনি স্থানীয় মাছের আড়তে কাজ করেন। প্রতিদিনের মতো ভোরে খাবার খেয়ে আড়তে চলে যান রতন। কাজ শেষে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি আসেন তিনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। অবশেষে দরজা ভেঙে স্ত্রী শান্তনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে শান্তনার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

Advertisement

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, রতনের বাড়িতে আত্মীয়-স্বজন আসবে। অভাবি সংসারে তারা কীভাবে আপ্যায়ন করাবে তা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। পরে স্বামীর ওপর অভিমান করে বুধবার ভোরে গৃহবধূ শান্তনা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!