ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তানের শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৮ মে ২০২২
সন্তানের শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা
ফাইল ছবি

নেত্রকোনার মদনে একমাত্র ছেলে মারা যাওয়ার শোক সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা ঝুমা আক্তার।

রোববার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝুমা একই গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দেড় মাস আগে ঝুমার সাত মাস বয়সী ছেলে মারা যায়। সন্তানের শোকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। রোববার দুপুরে বাড়ির লোকজন ধান ও খড় শুকানোর জন্য বাড়ির বাইরে যান। এ সুযোগে এক প্রতিবেশীর রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঝুমা। পরে তার লাশ উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Advertisement

ওসি আরো জানান, সন্তানের শোকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই গৃহবধূ। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!