[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোরের
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর উল্টে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা মহেশ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাকিব উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা মুকাদ্দছ মিয়ার ছেলে।
জানা যায়, সকালে রাকিব ট্রাক্টর নিয়ে ধান ক্ষেতের দিকে যাচ্ছিলেন। পথে মহেশ রোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ সে খাদে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় সে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাব্বির হোসাইন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রাকিব মারা গেছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
.png)
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব মারা গেছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!