[ দেশজুড়ে ]
করতোয়ায় গোসলে নেমে ডুবে মরল শিশু
নদী থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে সুরমা আক্তার নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরঘাট এলাকায় নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুরমা ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া গ্রামে আরিফুল ইসলামের মেয়ে। হাজিরঘাটে তার নানার বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সুরমা। বৃহস্পতিবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে শিশুটি। একপর্যায়ে শিশুটি ডুবে যায়। পরে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর স্থানীয়দের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!