শুক্রবার (১৩ মে ) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বাগজানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফ রহমান সাগর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। আহত জিৎ মহন্ত পাঁচবিবি উপজেলার শুভন মহন্তর ছেলে।
.png)
ওসি পলাশ চন্দ্র দেব জানান, নিহত পিকআপভ্যান চালক শরিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপভ্যানে আম নিয়ে নিলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় হিলি থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক শরিফ মারা যান।
ওসি আরো জানান, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।