আটককৃতরা হলেন- মো সবুজ, সাখাওয়াত হোসেন রনি, সোহেল ওরফে ইসমাইল, আবুল কাশেম, মিজান, ওমর ফারুক, সোহেল, মোহাম্মদ রবিউল শেখ, জাহাঙ্গীর সিকদার।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে আড়াইহাজার উপজেলার মারা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
এ সময় ডাকাতিতে ব্যবহৃত ৭টি ককটেল, ২টি রামদা, ১৬টি ছোড়া, ২টি শাবল, ১টি চাইনিজ কুড়াল, ১টি তলা কাটার, ২টি তলোয়ার, ৪০৫টি টেঁটা এবং ১০টি মোবাইল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, এ ডাকাত চক্র গত ৬ এপ্রিল এবং ২৪ এপ্রিল আড়াইহাজার এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত। তারা দীর্ঘদিন প্রবাসী, ব্যবসায়ী ও আর্থিকভাবে সচ্ছলদের টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে এর আগে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। কার্যক্রম প্রক্রিয়াধীন।