ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৯ এপ্রিল ২০২২
মানিকগঞ্জে ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব
আটককৃত ৫ ছিনতাইকারী

মনিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৪, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন।

আটককৃতরা হলো- মো. মনির হোসেন, মো. আলিমুল্লাহ হযরত আলী মোল্লা, মো. হিরু শেখ, মো. রাসেল, মো. আল আমিন মোল্লা।

Advertisement

লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করে হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!